ইসলাম শব্দের অর্থ শান্তি ও আত্মসমর্পণ । ইসলাম হচছে ই স ল আ ম । ই = আমি , স = সমাজ , ল = লাভ , আ = আল্লাহ্ ও ম = মুহাম্মদ । অর্থ আসে আমি আল্লাহ্ ও মুহাম্মদ এর সমাজকে ভালবাসি । তাই , মহান আল্লাহ্ সুব্বানুতায়ালা বলেন , ইসলাম আমার একমাত্র ধর্ম । ইসলাম সম্পর্কে মহানবি বলেন ,ইসলামকে চার ভাগে ভাগ করা হয়েছে , যথা শরীয়ত, তরিকত ,হকিকত, মারিফত । তাই, ইসলাম আমার ধর্ম ।
শরিয়তে আছে পঞ্চ বেনা ।যেমন ঃ- কালেমা,নামাজ,রোযা,জাকাত ও হজ্ব ।এর মধ্যে কালেমা সর্বশ্রেষ্ঠ।কালেমা গ্রহণ করে পরে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় ।এই জন্য বেশী বেশী কালেমার জিকির অন্তরে করতে হয়।কালেমা দুই ভাবে গ্রহণ করা যায়।১,মুখে মুখে কালেমা পাঠ করা ,২,কামেল পীরের সহব্বতে মহবতের সহিত কালেমা গ্রহণ হয়। যেখানে মায়া, মহব্বত, প্রেম তৈ্রি হ্য়।মহব্বতের মাঝে মুহাম্মদ (সঃ),যার জন্য গোটা বিশ্ব সৃষ্টি ।যার দেখানো পথ সর্বশ্রে্ষ্ট।যে পথ ধরে চললে মহান আল্লাহ খুশি হয়।
১।মহান আল্লাহর গুপ্তভেদ
আল্লাহ আমার রব রাসূল আমার সব।
গুরুজন আমার পল্লব।
তরিকা আমার পথ
এই পথ ধরে যেন
আমি চলতে পারি
এই হোক আমার শফৎ।ইমা সাইদ।
২।গুরুজনে মহব্বত রাসূলের সুন্নত ।
আমার অন্তর্যামী,গুরুজন ওগো-----
ডাকি তোঁমাদের,দিয়ে মন ।(২) ঐ
নাম তোঁমাদের,পবিএতম-----
ইয়া আলী মা ফাতেমা,শ্রেষ্টতম ।(২)
তোঁমরাই আমার ,জীবন মরণ ,
তোঁমরাই আমার, অন্তরের স্মরণ,(২)
তোঁমরাই আমার পতিত পবন । ঐ
আপদ বিপদ দুঃখের মাঝের----
সর্বদা থেকো আনন্দপূর্ণ হৃদয়ে।(২)
গুরুশিষ্যের সম্পর্ক গাঢ় ,
হৃদয় দিয়ে তারে ধর, (২)
তবেই পাবে প্রভুর মিলন । ঐ
যোগ- সাধনা সত্যের বাধন ধরো ,
বিশ্বাস, ভয়,ভক্তি করো । ঐ
তবেই তোমার জীবন হবে ধন্য।
তবেই তোমার যৌবন হবে পূর্ণ
ইমা মন্জিল আলোর পথের পথিক হয়ে,
স্মরণ করি সবারে সারাক্ষণ । ঐ
( ইমা সাইদ )
৩।প্রভুর দেখা প্রভুর মিলন
কে বলে দেখা, যাই না তাঁরে
আমি বলি, সর্বদা দেখি তাঁরে ।ঐ
তাঁরে দেখতে হলে, হৃদয় খোল
হৃদয় খুলে মনের, মানুষ মানো । ২।
ভাব করো, মানব নিয়ে।ঐ
মানবে আছে ‘আত্মা নামক
সর্বদা সে হল ধর্ম যাজক।২।
আত্মা হলো দুই প্রকার
পরম আত্মা, জীব আত্মা
নামটি হল তার,
ভাল-মন্দের বিচার করে, চল মনে মনে।ঐ।
পরম আত্মার মাঝে, থাকে প্রভু
জীব আত্মার মাঝে থাকে দুভু।
পরম আত্মার সাধনা হল, দশ লতিফা,
আর জীব আত্মার সাধনা তিন নফসিয়া।
তিন নফসিয়া চিন তারে
প্রয়োজন মত বাদ দাও,ভক্তি ভরে।ঐ।
ছয় লতিফার, নাম জেনে
জিকির করো তাঁঁদের মাঝে,
সিজদার জোরে প্রভু সামনে, দেখবে তুমি মোরে।ঐ।(ইমা সাইদ)